উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার (৩০ আগষ্ট) জেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূইয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহআলম, সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজী মনির, সাধারণ সম্পাদক লিটু,২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান খলিল শ্যামল, দপ্তর সম্পাদক নাছির উদ্দীন, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, যুবদল নেতা শাহিন, ফারহান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শাহআলম মাষ্টার, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মানিক, সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর সহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ-সময় বক্তারা আগামী ১লা সেপ্টেম্বর দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী কিভাবে উদযাপন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন পরিস্থিতিতে বিএনপি গঠন করেছেন তা আপনারা জানেন। তিনি আরো বলেন, ঐ সময় একটি দল গঠনের প্রয়োজন ছিলো, বিনা প্রয়োজন কিংবা উচ্চ বিলাশ নিয়ে এই দল গঠিত হয়নি। এই দল গঠিত হয়েছে মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গনতন্ত্রের প্রয়োজনে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল ভেঙে মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এই দল গঠিত হয়েছে।
বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনায় এসেছে কখনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার হয়নি। সবসময় মানুষের পাশে থেকেছে, মানুষ চাইলে রাষ্ট্র পরিচালনা করেছে মানুষ না চাইলে বিরোধী দলে গিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।