উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষ রোপন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সংলগ্ন সড়ক ও জনপদ এর উন্মুক্ত জলাশয়ে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুঁইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, তাতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহআলম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম মাস্টার, যুবদল নেতা ইকবাল হোসেন, দুলাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য লুতফুন নাহার লুৎফা, জিয়া মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর এর যুগ্ন আহবায়ক মনির হোসেন খান, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ ভুইয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, দপ্তর সম্পাদক নাছির হোসেন, যুবদল নেতা মাইনুল হোসেন, ফারহান রুবেল, ৩নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি শিপু, সাধারণ সম্পাদক জাভেদ, জেলা ছাত্র দল নেতা জুবায়ের জাভেদ,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর , যুগ্ম সম্পাদক মেহেদী ফারহান বিএনপি নেতা কামরুল হাসান স্বপন, রাজিব, নুরুল হক নুরু, ছাত্রদল নেতা আবির প্রমূখ।