উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মাঝে আলোচনা-পর্যালোচনায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তরুণ ও উদীয়মান চেয়ারম্যান পদপ্রার্থী কচুয়া উপজেলা ছাত্রদলের সহ সভাপতি তানজিরুল ইসলাম সোহাগ।
তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। নিজের পরিচ্ছন্ন ইমেজের কারণে ইতিমধ্যেই তিনি বিতারা ইউনিয়নে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এদিকে নির্বাচনী মাঠে তানজিরুল ইসলামের প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলছেন, তানজিরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হলে বিতারা ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং এটি একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে। জনতার ভালোবাসা ও সমর্থনের জবাবে চেয়ারম্যান পদপ্রার্থী তানজিরুল ইসলাম বলেন, "আমি ইউনিয়নবাসীর কাছে চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আমাকে ও আমার পরিবারকে এত ভালোবাসেন। ইউনিয়নের সর্বস্তরের মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থনই আমার শক্তি। ইনশাআল্লাহ, সবার দোয়ায় আগামী নির্বাচনে আমাদের জয় সুনিশ্চিত।