উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ পেশায় একজন শিক্ষক। তিনি বর্তমানে সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যক্ষ। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কারণে তিনি কলেজে শিক্ষকতা থেকে বঞ্চিত থাকলেও কলেজের প্রতি তার আন্তরিকতার ঘাটতি ছিলো না। তারই ধারাবাহিকতায় আওয়ামিলীগ সরকারের পতনের পর তিনি সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেয়ে আবারও শিক্ষকতা মনোনিবেশ করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থীরা তার নিকট থেকে শিক্ষা অর্জন করেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও মামুন মাহমুদের প্রতি সন্তুষ্ট তার কর্ম এবং পেশাগত দক্ষতার কারণে।
নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সম্পাদক নাছির উদ্দীন বলেন, অধ্যাপক মামুন মাহমুদের মতো শিক্ষক খুবই কম এদেশে। তিনি তার পেশাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকেন। শত ব্যস্ততার মাঝেও প্রতিষ্ঠান কে তিনি নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। তার দক্ষতা ও বিচক্ষণতার কারণে সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে খুব পছন্দ করেন। তিনি উক্ত প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে সর্বোধা চেষ্টা করে যাচ্ছেন। আমি তার শিক্ষকতা জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনের মঙ্গল কামনা করছি।