উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারাদেশের ন্যায় রামগঞ্জ উপজেলাতেও জমে উঠেছে স্হানীয় সরকার নির্বাচনী প্রচার প্রচারণা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মাঝে আলোচনা-পর্যালোচনায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সকলের পরিচিত মুখ চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন পারভেজ।
তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি ভাদুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সদস্য।নিজের পরিচ্ছন্ন ইমেজের কারণে ইতিমধ্যেই তিনি ভাদুর ইউনিয়নে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এদিকে নির্বাচনী মাঠে মোয়াজ্জেম হোসেন পারভেজ এর প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলছেন, মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যান নির্বাচিত হলে ভাদুর ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং এটি একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে। জনতার ভালোবাসা ও সমর্থনের জবাবে চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন বলেন, "আমি ইউনিয়নবাসীর কাছে চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আমাকে ও আমার পরিবারকে এত ভালোবাসেন। ইউনিয়নের সর্বস্তরের মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থনই আমার শক্তি। ইনশাআল্লাহ, সবার দোয়ায় আগামী নির্বাচনে আমাদের জয় সুনিশ্চিত।
তিনি আরো বলেন, বিগত দিনে যেভাবে ইউনিয়ন বাসীর সাথে ছিলাম বাকীটা জীবন ইউনিয়নবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। নির্বাচনে জয় পরাজয় যাই হোক আমি সবসময় আমার ইউনিয়নবাসীর সাথে ছিলাম এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।