উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে ভূয়া দলিল, জোরপূর্বক ও যুবদলের প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নম্বর ওয়ার্ডের সিআইখোলা আল-ইসলাম নগর এলাকায় এই জমি দখলের ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী তানভীর হাসান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তারা হলো, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিব উল্লাহ (৪৫) যুবদল নেতা মো. সোহেল (৪০) ও কামরুল হাছান (৪৮)।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন জে এল নং আটি-২, খতিয়ান নং-২০২৫-১০০০০২, দাগ নং-৩৬২, দাবীকৃত জমির পরিমান ৫ শতাংশ ২০ পয়েন্ট জমি আমরা পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হইয়া শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। আজ সকালে আমরা আমাদের সম্পত্তিতে দোকান ঘর নির্মানের কাজসহ সাইড বাউন্ডারী ওয়ালের কাজ করিতে গেলে বর্ণিত বিবাদীসহ অজ্ঞাতনামা বিবাদীরা আসিয়া আমাদের কাজে বাধা প্রদান করে এবং আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। পরে আমরা বিবাদীদের বাধা অমান্য করিয়া কাজ চলমান রাখি। পরে আবার বিবাদীরা আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনা স্থান থেকে চলে যায়।
অভিযোগ রয়েছে বিবাদী হাবিব উল্লাহ (৪৫) এলাকায় চিহ্নত ভূমিদস্যু। সে নিজেকে সিদ্ধিরগঞ্জ থানা স স্বেচ্ছাসেবকদল নেতা পরিচয় দিয়ে সিআইখোলাসহ ১ নম্বর ওয়াডের্র বিভিন্ন স্থনে অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে দীর্ঘদিন। অভিযোগ রয়েছে হাবিব উল্লাহ বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি ১নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা ওমর ফারুকের ঘনিষ্ঠ সহযোগী। সরকার পরিবর্তনের পর ভোল পাল্টে সে এখন হাইব্রিড স্বেচ্ছাসেবক দলের নেতা বনে গেছে।
অন্যদিকে নাসিক ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সোহেল নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে ভূয়া দলিল ও যুবদলের প্রভাব খাটিয়ে জায়গার মালিককে খুনসহ প্রাণ নাশের হুমকি প্রধান করে। ওই যুবদল নেতা হুমকি দিয়ে আরো বলেন এই জায়গায় আসলে হাত ও পা ভেঙে দেব।
অভিযোগে আরো পাওয়া যায়, হাবিব ও সোহেলের সাথে যুক্ত হয়েছে কামরুল হাছান। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন নিরীহ মানুষের সাথে প্রতারাণার অভিযোগ রয়েছে। ওই কামরুল হাসানের এই ৫ শতাংশে কোন জায়গা নাই দাবী মূল মালিকদের।
কামরুল হাসানের বোন বকুল বলেন, এই সম্পত্তি অনেক আগে আমি আমার পরিবার বিক্রয় করে দিয়েছি, আমাদের এই অংশে কোন সম্পত্তি নাই, বা আমরা কোন ওয়ারিশ দাবী করতে পারবো না। তিনি আরো বলেন, কামরুল হাছান একজন প্রতারক এবং বাটপার। তার সাথে আমিসহ আমার পরিবারের কোন সম্পর্ক নাই। আমি বলবো কামরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হক।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, দুপক্ষই থানায় অভিযোগ করেছেন। থানা থেকে দুজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।