উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোনারগাঁও এসএসসি-২০০৩ ব্যাচ ও সোনারগাঁও এসএসসি-২০০৪ ব্যাচের মধ্যে অনুষ্ঠিত এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ২০০৪ ব্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয় সোনারগাঁও এসএসসি-২০০৪ ব্যাচ।
শনিবার (৩১ অক্টোবর) সোনারগাঁও উপজেলা গেটের বিপরীতে অবস্থিত ফ্রেন্ডস স্পোর্টস টার্ফে খেলাটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে ২০০৪ ব্যাচের পক্ষে অধিনায়ক আলমগীর ২টি, সহ-অধিনায়ক শফিকুল ইসলাম রুবেল ২টি, শাহজালাল ২টি এবং আদর সোহাগ ১টি গোল করেন।
অন্যদিকে, ২০০৩ ব্যাচের পক্ষে অধিনায়ক আল আমিন ২টি এবং মামুন ২টি গোল করেন।
খেলায় সোনারগাঁও এসএসসি ২০০৩ ব্যাচের পক্ষে অংশগ্রহণ করেন অধিনায়ক আল আমিন, কামরুল ইসলাম, মামুন, ফাহিম, মাসুম, রাজিব, তুহিন, প্রদীপ, সুমন প্রমুখ।
অন্যদিকে, সোনারগাঁও এসএসসি ২০০৪ ব্যাচের পক্ষে অংশগ্রহণ করেন অধিনায়ক আলমগীর, শফিকুল ইসলাম রুবেল, শাহজালাল, ফসিউল, আলাল, আদর সোহাগ, বেলাল সুমন, হান্নান, নুরুজ্জামান, সম্রাট, ইউসুফ, আহসান হাবীব, মিসবাহ, আমিনুল ইসলাম প্রমুখ।
দুই ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে খেলাধুলার পাশাপাশি বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির এক সুন্দর পরিবেশ তৈরি হয়। জয়-পরাজয় ছাপিয়ে এমন আয়োজন দুই ব্যাচের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।