উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আমির হোসেন :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে রাকিবুল ইসলাম রাকিবকে দেখতে চায় নারায়ণগঞ্জ বাসী। তার প্রচারণামূলক পোস্টার প্রকাশ করা হয়েছে,তিনি একটি জনবান্ধব ও নিরাপদ শহর গড়ে তুলতে প্রত্যাশা করেছেন।
সরেজমিনে ঘুরে জানা যায়, রাকিবুল ইসলাম রাকিব তরুন প্রজন্মের পছন্দের ব্যক্তি, নারায়ণগঞ্জ জেলার বৃদ্ধ, যুবক,যুবতী, নর- নারী সবাই এবার তাকে মেয়র হিসাবে দেখতে চায়। তাঁর নেতৃত্বে একটি আধুনিক শহর গড়ার প্রত্যাশা তুলে ধরেন। নগরবাসী বলেন,
"আমরা নারায়ণগঞ্জ বাসী এমন একজন নেতৃত্ব চাই, যিনি মানুষের কথা বুঝবেন, মানুষের পাশে থাকবেন।"যিনি প্রতিটি ওয়ার্ডের জনগণের চিন্তা চেতনায়,অসহায় মানুষের পাশে সবসময় থাকবে। আমরা রাজনৈতিক ও মানবিকভাবে রাকিবুল ইসলাম রাকিবকে পাশে পাই। তাই এবার রাকিবুল ইসলাম কে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র দেখতে চাই।
রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জ -২ আসনের সাংসদ নজরুল ইসলাম আজাদ এর ছোট ভাই এবং স্ট্রার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এমন প্রত্যাশার মধ্য দিয়ে রাকিবুল ইসলাম রাকিবকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।