Loading stocks...

জাতীয়

সাবেক মন্ত্রী ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বিএনপি নেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন।রফিকুল ইসলাম মিয়ার জুনিয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির মিডিয়া সেল থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জন্ম ও শিক্ষা• রফিকুল ইসলাম মিয়া ১৯৪৩ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করেন।• শিক্ষা: কুমিল্লা ভিক্টোরিয়া গভঃ কলেজ থেকে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৭৪ সালে লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।রাজনৈতিক ও পেশাজীবন• রফিকুল ইসলাম মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।• মন্ত্রী ও সংসদ সদস্য: ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা-৩ আসন থেকে ৫ম ও ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।• আইনজীবী ভূমিকা: ২০০৭ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর তিনি তার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৮ সালে হাইকোর্টে বিহারি জনগোষ্ঠীর নাগরিকত্ব লাভের মামলায় তাদের পক্ষে আইনি লড়াই করেন।

সাবেক মন্ত্রী ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন