Loading stocks...

সারা বাংলা

হামছাদী ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার চারা রোপণ

সোনারগাঁও প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ১০৬ নং হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুটি ফলজ গাছের চারা রোপণ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা আকতার।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সোনারগাঁ শাখার সভাপতি আবদুর রহিমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও পরিবেশবান্ধব করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। ফলজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

হামছাদী ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার চারা রোপণ