Loading stocks...

রাজধানী

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন

দায়িত্ব পালনে উৎকর্ষ সাধন ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলার আগস্ট মাসের ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন উপ পুলিশ পরিদর্শক (এসআই) আল মামুন। ঢাকা জেলার পুলিশ সুপার  শামীমা পারভীনের হাত থেকে এই পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।​সোমবার  (১৪ সেপ্টেম্বর) মিল ব্যারাক কনভেনশন হলে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আগস্ট/২৬ মাসের “মাসিক কল্যাণ সভায়” এই সম্মাননা প্রদান করা হয়। সভায় ঢাকা জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে পুলিশ সুপার অবগত হন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সদের মধ্যে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।​এর আগে সকালে মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সকাল ০৮:০০ ঘটিকায় অনুষ্ঠিত উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঢাকা জেলার পুলিশ সুপার  শামীমা পারভীন। এতে কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নির্জন সরকার। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী সকল সদস্যকে পুরস্কার ঘোষণা করেন।এরপর সকাল ০৯:০০ ঘটিকায় মিল ব্যারাক পুলিশ লাইন্সের “ফায়ারিং বার্ড”-এ কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা (প্রশাসন ও অর্থ), ঢাকা।​মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল অফিসার, সকল থানা ও ইউনিট প্রধানসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এসআই আল মামুন বলেন, ​পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ এবং মনোবল আরও বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জনকে একক কোনো ব্যক্তির সাফল্য হিসেবে না দেখে তিনি এর পেছনে সংশ্লিষ্ট সকলের অবদান স্মরণ করেন।​ তিনি আরো বলেন , ক্রাইম, অপস্ ও ট্রাফিক দক্ষিণ এর অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং মো: জামিলুল হক, পিপিএম, অতিঃ পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেলসহ ঢাকা জেলার অন্যান্য সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না।​দেশ ও জনগণের সেবায় যেন সর্বদা নিজেকে সততা ও নিষ্ঠার সাথে নিয়োজিত রাখতে পারেন, সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন