Loading stocks...

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

দৈনিক আমার স্বদেশ
সম্পাদক ও প্রকাশক, ১ ফলোয়ার
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ২৩৮ জন
প্রিন্ট ফটোকার্ড

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮
সুত্র: কালেক্টেড

স্পেনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম বড় অভিবাসী পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান চক্র ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। অভিযানে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ১৮টি দ্রুতগতির নৌকা।

স্পেনের সিভিল গার্ড, ন্যাশনাল পুলিশ, ইউরোপোল এবং ফ্রান্স, পর্তুগাল ও পোল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় এই অভিযান পরিচালিত হয়।

ইউরোপোল জানিয়েছে, ২০২৩ সালে শুরু হওয়া এই অভিযান গত ১৬ জুনের বিশেষ অভিযানের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

কর্তৃপক্ষের দাবি, চক্রটি অভিবাসীদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে প্রবেশ করাত। অতিরিক্ত যাত্রী বোঝাই ছোট নৌকায় করে উত্তাল সমুদ্র পাড়ি দিতে বাধ্য করা হতো তাদের। অনেক সময় যাত্রীদের নিরাপত্তাহীন অবস্থায় নৌকায় রাখা হতো বলেও অভিযোগ করা হয়েছে।

স্পেনের সিভিল গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, এটি ছিল ভূমধ্যসাগরে শনাক্ত হওয়া সবচেয়ে জটিল ও বিপজ্জনক আন্তঃদেশীয় অপরাধী নেটওয়ার্কগুলোর একটি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে স্পেনে ৭৭ জন এবং আলজেরিয়ায় একজন রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অধিকাংশই আলজেরিয়ার নাগরিক এবং ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, ইতালি ও পোল্যান্ডের অপরাধী গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানে স্পেনের আলিকান্তে, আলমেরিয়া, কার্টাজেনা ও মুরসিয়াসহ বিভিন্ন এলাকায় ১৭টি স্থানে তল্লাশি চালানো হয়।

তদন্তকারীদের ভাষ্য, এই চক্রটি একটি ‘লজিস্টিক কোম্পানির’ মতো কাজ করত। তারা ইউরোপ ও আলজেরিয়ার মধ্যে দুই দিকের সমুদ্রপথ পরিচালনা করত—দক্ষিণে সিনথেটিক মাদক এবং উত্তরে স্পেনে অভিবাসী পাঠাত।

কর্তৃপক্ষ জানায়, চক্রটি অন্তত ৬৪টি অভিবাসী পাচার অভিযান পরিচালনা করে দুই হাজারের বেশি মানুষকে স্পেনে নিয়ে এসেছে। এতে তাদের আয় হয়েছে প্রায় ২ কোটি ৪০ লাখ ইউরো। প্রতিটি অভিবাসীর কাছ থেকে সর্বোচ্চ ১২ হাজার ইউরো পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া চক্রটি অন্যান্য অপরাধী সংগঠনকে নৌকা সংরক্ষণ, জ্বালানি সরবরাহ, নৌযান রক্ষণাবেক্ষণ, পরিবহন এবং নজরদারি এড়ানোর মতো সেবাও দিত বলে জানিয়েছে ইউরোপোল।

সাম্প্রতিক সময়ে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান অঞ্চল সেউতায় বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশের ঘটনা আন্তর্জাতিক মনোযোগ কাড়ে। এর পরপরই এই পাচার চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর তথ্য সামনে এলো।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত  নাছির উদ্দীন

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

বিশ্ব শিক্ষক দিবসে অধ্যাপক মামুন মাহমুদ কে নাছির উদ্দীনের শুভেচ্ছা

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

শিক্ষা ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় ভাদুর মিঞা বাড়ির মিলনমেলায় জমজমাট আয়োজন

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রেসকক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের অভিনন্দন

সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাবেক এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মারা গেছে

হামছাদী ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার চারা রোপণ

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

 গ্রাহক হয়রানি, ঘুষ ও দুর্নীতির অভিযোগ সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিরুদ্ধে

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

 প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদ নেতা আটক

ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদ নেতা আটক

দৈনিক আমার স্বদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভূমধ্যসাগরে অভিবাসী পাচার চক্র ভেঙে দিল স্পেন, গ্রেপ্তার ৭৮

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

স্পেনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম বড় অভিবাসী পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান চক্র ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। অভিযানে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ১৮টি দ্রুতগতির নৌকা।

স্পেনের সিভিল গার্ড, ন্যাশনাল পুলিশ, ইউরোপোল এবং ফ্রান্স, পর্তুগাল ও পোল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় এই অভিযান পরিচালিত হয়।

ইউরোপোল জানিয়েছে, ২০২৩ সালে শুরু হওয়া এই অভিযান গত ১৬ জুনের বিশেষ অভিযানের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

কর্তৃপক্ষের দাবি, চক্রটি অভিবাসীদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে প্রবেশ করাত। অতিরিক্ত যাত্রী বোঝাই ছোট নৌকায় করে উত্তাল সমুদ্র পাড়ি দিতে বাধ্য করা হতো তাদের। অনেক সময় যাত্রীদের নিরাপত্তাহীন অবস্থায় নৌকায় রাখা হতো বলেও অভিযোগ করা হয়েছে।

স্পেনের সিভিল গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, এটি ছিল ভূমধ্যসাগরে শনাক্ত হওয়া সবচেয়ে জটিল ও বিপজ্জনক আন্তঃদেশীয় অপরাধী নেটওয়ার্কগুলোর একটি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে স্পেনে ৭৭ জন এবং আলজেরিয়ায় একজন রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অধিকাংশই আলজেরিয়ার নাগরিক এবং ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, ইতালি ও পোল্যান্ডের অপরাধী গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানে স্পেনের আলিকান্তে, আলমেরিয়া, কার্টাজেনা ও মুরসিয়াসহ বিভিন্ন এলাকায় ১৭টি স্থানে তল্লাশি চালানো হয়।

তদন্তকারীদের ভাষ্য, এই চক্রটি একটি ‘লজিস্টিক কোম্পানির’ মতো কাজ করত। তারা ইউরোপ ও আলজেরিয়ার মধ্যে দুই দিকের সমুদ্রপথ পরিচালনা করত—দক্ষিণে সিনথেটিক মাদক এবং উত্তরে স্পেনে অভিবাসী পাঠাত।

কর্তৃপক্ষ জানায়, চক্রটি অন্তত ৬৪টি অভিবাসী পাচার অভিযান পরিচালনা করে দুই হাজারের বেশি মানুষকে স্পেনে নিয়ে এসেছে। এতে তাদের আয় হয়েছে প্রায় ২ কোটি ৪০ লাখ ইউরো। প্রতিটি অভিবাসীর কাছ থেকে সর্বোচ্চ ১২ হাজার ইউরো পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া চক্রটি অন্যান্য অপরাধী সংগঠনকে নৌকা সংরক্ষণ, জ্বালানি সরবরাহ, নৌযান রক্ষণাবেক্ষণ, পরিবহন এবং নজরদারি এড়ানোর মতো সেবাও দিত বলে জানিয়েছে ইউরোপোল।

সাম্প্রতিক সময়ে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান অঞ্চল সেউতায় বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশের ঘটনা আন্তর্জাতিক মনোযোগ কাড়ে। এর পরপরই এই পাচার চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর তথ্য সামনে এলো।

দৈনিক আমার স্বদেশ

প্রকাশক: সম্রাট আকবর
মোবাইল: ০১৮১৬-৮৬৭৮৪১
সম্পাদক: এডভোকেট খোরশেদ আলম
মোবাইল: ০১৭১২-৭৩৯৫৪২

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x