Loading stocks...

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম
পাঠক: ৫৪৫ জন
প্রিন্ট ফটোকার্ড

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

সোনারগাঁ প্রতিনিধি:

 সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে ‘সফি বাহিনী’র বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও সফি বাহিনী জোর পূবর্ক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি দখলে বাঁধা দেয়ায় কাজী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এতে ভুক্তভোগী পরিবারটি আতংকে দিন কাটানোর পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছে। 

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও অভিযুক্তরা জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মারে কাজ করছে। এ সময় বাধা দিলে কাজী পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। 

পরিবারটি আরো জানায়, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত তারা কাঙ্খিত সমাধান পায়নি। উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। ফলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তবে অভিযোগের বিষয়ে ‘সফি বাহিনী’র লোকজন অস্বীকার করেন।

ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান, “আমার বাবা ১৯৮০ সালে ২৮ শতাংশ জমি ক্রয় করেন। উক্ত জমি আমরা পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে সরকারী সব ধরনের খাজনা পরিশোধ পূর্বক ভোগদখলে আছি। উক্ত জমি প্রতিপক্ষরা দখলে নিতে চাইলে আদালতের শরনাপন্ন হলে আদালত উক্ত জমির উপর স্থায়ী নিষেজ্ঞা প্রদান করেন। প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক আমাদের জমি দখলে নেয়ার পাঁয়তারা করছে। ”

তারা আরো জানান, কাঁচপুর উত্তরপাড়া এলাকার মৃত মনোর উদ্দিনের ছেলে জুলহাস (৫৫), শফিকুল ইসলাম (৫০) এবং মেয়ে জাহনুর বেগম (৩৮), শাহিনুর বেগম (৩৭) ও গোলেনুর বেগম (৩৫), নুরুল হকের মেয়ে নুর জাহান বেগম, মৃত নুরুল কাজীর ছেলে নাহিদুল ইসলামসহ আরও ৩/৪ জন আমাদের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখলে নেয়ার জন্য নানা ভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে একাধিকবার মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানিসহ উক্ত জমির উপর জোর পূর্বক স্থাপনা নির্মাণ করার চেষ্টা করছে। এসব বিষয়ে বাঁধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমরা তাদের ভয়ে স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। কিছুদিন পূর্বে আমাদের দখলীয় জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে আমি বাঁধা প্রদান করি। এসময় তারা আমাকে মারধর করার জন্য উদ্যত হয়। এসময় তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। 

ভুক্তভোগী পরিবারটি আদালতের নির্দেশ বাস্তবায়ন, জমি অবৈধ দখল মুক্ত রাখতে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “আদালতের আদেশ অমান্য করে কোনো ব্যক্তি জায়গা দখল বা সেখানে স্থাপনা নির্মাণ করতে পারেন না। তারপরও বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। কেউ আদালতের আদেশ অমান্য করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত  নাছির উদ্দীন

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত নাছির উদ্দীন

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

বিশ্ব শিক্ষক দিবসে অধ্যাপক মামুন মাহমুদ কে নাছির উদ্দীনের শুভেচ্ছা

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

শিক্ষা ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় ভাদুর মিঞা বাড়ির মিলনমেলায় জমজমাট আয়োজন

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রেসকক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের অভিনন্দন

সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাবেক এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মারা গেছে

হামছাদী ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার চারা রোপণ

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

 গ্রাহক হয়রানি, ঘুষ ও দুর্নীতির অভিযোগ সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিরুদ্ধে

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

 প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদ নেতা আটক

দৈনিক আমার স্বদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সোনারগাঁ প্রতিনিধি:

 সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে ‘সফি বাহিনী’র বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও সফি বাহিনী জোর পূবর্ক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি দখলে বাঁধা দেয়ায় কাজী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এতে ভুক্তভোগী পরিবারটি আতংকে দিন কাটানোর পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছে। 

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও অভিযুক্তরা জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মারে কাজ করছে। এ সময় বাধা দিলে কাজী পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। 

পরিবারটি আরো জানায়, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত তারা কাঙ্খিত সমাধান পায়নি। উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। ফলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তবে অভিযোগের বিষয়ে ‘সফি বাহিনী’র লোকজন অস্বীকার করেন।

ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান, “আমার বাবা ১৯৮০ সালে ২৮ শতাংশ জমি ক্রয় করেন। উক্ত জমি আমরা পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে সরকারী সব ধরনের খাজনা পরিশোধ পূর্বক ভোগদখলে আছি। উক্ত জমি প্রতিপক্ষরা দখলে নিতে চাইলে আদালতের শরনাপন্ন হলে আদালত উক্ত জমির উপর স্থায়ী নিষেজ্ঞা প্রদান করেন। প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক আমাদের জমি দখলে নেয়ার পাঁয়তারা করছে। ”

তারা আরো জানান, কাঁচপুর উত্তরপাড়া এলাকার মৃত মনোর উদ্দিনের ছেলে জুলহাস (৫৫), শফিকুল ইসলাম (৫০) এবং মেয়ে জাহনুর বেগম (৩৮), শাহিনুর বেগম (৩৭) ও গোলেনুর বেগম (৩৫), নুরুল হকের মেয়ে নুর জাহান বেগম, মৃত নুরুল কাজীর ছেলে নাহিদুল ইসলামসহ আরও ৩/৪ জন আমাদের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখলে নেয়ার জন্য নানা ভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে একাধিকবার মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানিসহ উক্ত জমির উপর জোর পূর্বক স্থাপনা নির্মাণ করার চেষ্টা করছে। এসব বিষয়ে বাঁধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমরা তাদের ভয়ে স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। কিছুদিন পূর্বে আমাদের দখলীয় জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে আমি বাঁধা প্রদান করি। এসময় তারা আমাকে মারধর করার জন্য উদ্যত হয়। এসময় তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। 

ভুক্তভোগী পরিবারটি আদালতের নির্দেশ বাস্তবায়ন, জমি অবৈধ দখল মুক্ত রাখতে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “আদালতের আদেশ অমান্য করে কোনো ব্যক্তি জায়গা দখল বা সেখানে স্থাপনা নির্মাণ করতে পারেন না। তারপরও বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। কেউ আদালতের আদেশ অমান্য করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দৈনিক আমার স্বদেশ

প্রকাশক: সম্রাট আকবর
মোবাইল: ০১৮১৬-৮৬৭৮৪১
সম্পাদক: এডভোকেট খোরশেদ আলম
মোবাইল: ০১৭১২-৭৩৯৫৪২

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x