Loading stocks...

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল নেতা সাব্বির কে কুপিয়ে জখম এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল নেতা সাব্বির কে কুপিয়ে জখম এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহাম্মেদকে (৩৩) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তিনি।

গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনির বউ বাজার এলাকায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাব্বির আহাম্মেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, সাব্বির আহাম্মেদ আটি ওয়াবদা কলোনি এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে। ঘটনার রাতে নিজ বাসার সামনে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গতিরোধ করে।

অভিযোগে অভিযুক্তরা হলেন আটি ওয়াবদা কলোনি এলাকার মো. সাহেব আলী (৪০), মিরাজ (২০), রবিউল (৩৩), নুরু (২২), রিমন (১৯) ও হরিজ (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সাহেব আলী, মিরাজ, রবিউল ও নুরু ধারালো চাপাতি, সুইচ গিয়ার ও ছেনা দিয়ে সাব্বিরের বাম পা, পিঠ ও ডান হাতে একাধিক কোপ মারেন। এতে তিনি গুরুতর আহত হন। অন্য আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

হামলার সময় সাব্বিরের প্যান্টের পকেটে থাকা নগদ ৮০ হাজার টাকা সাহেব আলী নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সময় তার ব্যবহৃত হিরো এক্সট্রিম মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করা হয় বলেও অভিযোগ করা হয়।

সাব্বিরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগকারী জানান, চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

সাব্বির আহাম্মেদ দাবি করেন, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত। তিনি ও এলাকার যুবসমাজ তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগের প্রধান আসামি সাহেব আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৫/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত  নাছির উদ্দীন

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

বিশ্ব শিক্ষক দিবসে অধ্যাপক মামুন মাহমুদ কে নাছির উদ্দীনের শুভেচ্ছা

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

শিক্ষা ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় ভাদুর মিঞা বাড়ির মিলনমেলায় জমজমাট আয়োজন

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রেসকক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের অভিনন্দন

সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাবেক এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মারা গেছে

হামছাদী ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার চারা রোপণ

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

 গ্রাহক হয়রানি, ঘুষ ও দুর্নীতির অভিযোগ সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিরুদ্ধে

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

 প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদ নেতা আটক

দৈনিক আমার স্বদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল নেতা সাব্বির কে কুপিয়ে জখম এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহাম্মেদকে (৩৩) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তিনি।

গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনির বউ বাজার এলাকায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাব্বির আহাম্মেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, সাব্বির আহাম্মেদ আটি ওয়াবদা কলোনি এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে। ঘটনার রাতে নিজ বাসার সামনে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গতিরোধ করে।

অভিযোগে অভিযুক্তরা হলেন আটি ওয়াবদা কলোনি এলাকার মো. সাহেব আলী (৪০), মিরাজ (২০), রবিউল (৩৩), নুরু (২২), রিমন (১৯) ও হরিজ (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, সাহেব আলী, মিরাজ, রবিউল ও নুরু ধারালো চাপাতি, সুইচ গিয়ার ও ছেনা দিয়ে সাব্বিরের বাম পা, পিঠ ও ডান হাতে একাধিক কোপ মারেন। এতে তিনি গুরুতর আহত হন। অন্য আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

হামলার সময় সাব্বিরের প্যান্টের পকেটে থাকা নগদ ৮০ হাজার টাকা সাহেব আলী নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সময় তার ব্যবহৃত হিরো এক্সট্রিম মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করা হয় বলেও অভিযোগ করা হয়।

সাব্বিরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগকারী জানান, চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

সাব্বির আহাম্মেদ দাবি করেন, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত। তিনি ও এলাকার যুবসমাজ তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগের প্রধান আসামি সাহেব আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আমার স্বদেশ

প্রকাশক: সম্রাট আকবর
মোবাইল: ০১৮১৬-৮৬৭৮৪১
সম্পাদক: এডভোকেট খোরশেদ আলম
মোবাইল: ০১৭১২-৭৩৯৫৪২

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x