Loading stocks...

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ডাকাত সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর)  বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীর ওপর কয়েকজন  হামলা করে। হামলার এক পর্যায়ে সাহেব আলীকে গুলি করে। গুলিবিদ্ধের পরে পাশের একটি ডোবায় সাহেব আলী পড়ে যায়।

পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজে হামলার  সময় সাহেব আলীর দিকে  গুলি ছুড়তে দেখা যাওয়া ব্যক্তির নাম রনি বলে জানা যায়। ফুটেজে তাঁকে সাহেব আলীকে  ইট দিয়ে আঘাত করতেও দেখা যায়। 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ, ডিবি ও পিবিআই'র সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে তদন্ত করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন,  গুলিবিদ্ধ হওয়ার পর সাহেব আলীকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সাহেব আলী আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। সে পুলিশের উপর হামলার ঘটনারও একজন আসামি। তাকে হত্যার ঘটনায় যারা জড়িত আমরা তাদেরকেও চিহ্নিত করছি, তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া  চলছে। 

এদিকে পুলিশ জানায়, সাহেব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র এবং নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে। এছাড়া ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় তৎকালিন র‍্যাব-১১ এর উপর অতর্কিত হামলা চালায়। চলতি বছরের আগস্ট মাসে ওয়াপদা কলোনি এলাকায় পুলিশের ওপর হামলা করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত  নাছির উদ্দীন

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

বিশ্ব শিক্ষক দিবসে অধ্যাপক মামুন মাহমুদ কে নাছির উদ্দীনের শুভেচ্ছা

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

শিক্ষা ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় ভাদুর মিঞা বাড়ির মিলনমেলায় জমজমাট আয়োজন

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রেসকক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের অভিনন্দন

সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাবেক এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মারা গেছে

হামছাদী ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার চারা রোপণ

হামছাদী ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার চারা রোপণ

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

 গ্রাহক হয়রানি, ঘুষ ও দুর্নীতির অভিযোগ সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিরুদ্ধে

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

 প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদ নেতা আটক

দৈনিক আমার স্বদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ডাকাত সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর)  বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীর ওপর কয়েকজন  হামলা করে। হামলার এক পর্যায়ে সাহেব আলীকে গুলি করে। গুলিবিদ্ধের পরে পাশের একটি ডোবায় সাহেব আলী পড়ে যায়।

পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজে হামলার  সময় সাহেব আলীর দিকে  গুলি ছুড়তে দেখা যাওয়া ব্যক্তির নাম রনি বলে জানা যায়। ফুটেজে তাঁকে সাহেব আলীকে  ইট দিয়ে আঘাত করতেও দেখা যায়। 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ, ডিবি ও পিবিআই'র সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে তদন্ত করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন,  গুলিবিদ্ধ হওয়ার পর সাহেব আলীকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সাহেব আলী আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। সে পুলিশের উপর হামলার ঘটনারও একজন আসামি। তাকে হত্যার ঘটনায় যারা জড়িত আমরা তাদেরকেও চিহ্নিত করছি, তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া  চলছে। 

এদিকে পুলিশ জানায়, সাহেব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র এবং নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে। এছাড়া ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় তৎকালিন র‍্যাব-১১ এর উপর অতর্কিত হামলা চালায়। চলতি বছরের আগস্ট মাসে ওয়াপদা কলোনি এলাকায় পুলিশের ওপর হামলা করে।

দৈনিক আমার স্বদেশ

প্রকাশক: সম্রাট আকবর
মোবাইল: ০১৮১৬-৮৬৭৮৪১
সম্পাদক: এডভোকেট খোরশেদ আলম
মোবাইল: ০১৭১২-৭৩৯৫৪২

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x