Loading stocks...

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানরা এ দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।

হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী ও রাসুল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

মহানবী (সা.) এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেন, যখন আরব সমাজ পৌত্তলিকতা, অজ্ঞতা, কুসংস্কার, গোত্রীয় হিংসা, অন্যায় ও নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত ছিল—যা আইয়ামে জাহেলিয়ার যুগ নামে পরিচিত। মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন। এতিম অবস্থায় বেড়ে উঠেও তাঁর চরিত্রে সততা, আমানতদারি, সংযম ও মানবিকতার দৃষ্টান্ত ফুটে ওঠে, যা তাঁকে ‘আল-আমিন’ বা বিশ্বস্ত ও আমানতদার হিসেবে পরিচিত করে তোলে।

বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল হজরত মুহাম্মদ (সা.)–এর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ ও সম্প্রদায়নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত।

চল্লিশ বছর বয়সে হেরা গুহায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ওপর প্রথম ওহি নাজিল করেন মহান আল্লাহ। এর মধ্য দিয়ে শুরু হয় নবুওয়াতের মহান দায়িত্ব। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। অন্যায়, জুলুম, শোষণ, মিথ্যা ও বৈষম্য পরিহারের শিক্ষা দেন। তাঁর আহ্বানের মূলকথা ছিল তাওহিদ, ন্যায়, দয়া, মানবিক মর্যাদা ও নৈতিকতার প্রতিষ্ঠা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত  নাছির উদ্দীন

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

বিশ্ব শিক্ষক দিবসে অধ্যাপক মামুন মাহমুদ কে নাছির উদ্দীনের শুভেচ্ছা

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

শিক্ষা ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় ভাদুর মিঞা বাড়ির মিলনমেলায় জমজমাট আয়োজন

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রেসকক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের অভিনন্দন

সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাবেক এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মারা গেছে

হামছাদী ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার চারা রোপণ

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

 গ্রাহক হয়রানি, ঘুষ ও দুর্নীতির অভিযোগ সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিরুদ্ধে

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

 প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদ নেতা আটক

দৈনিক আমার স্বদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানরা এ দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।

হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী ও রাসুল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

মহানবী (সা.) এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেন, যখন আরব সমাজ পৌত্তলিকতা, অজ্ঞতা, কুসংস্কার, গোত্রীয় হিংসা, অন্যায় ও নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত ছিল—যা আইয়ামে জাহেলিয়ার যুগ নামে পরিচিত। মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন। এতিম অবস্থায় বেড়ে উঠেও তাঁর চরিত্রে সততা, আমানতদারি, সংযম ও মানবিকতার দৃষ্টান্ত ফুটে ওঠে, যা তাঁকে ‘আল-আমিন’ বা বিশ্বস্ত ও আমানতদার হিসেবে পরিচিত করে তোলে।

বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল হজরত মুহাম্মদ (সা.)–এর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ ও সম্প্রদায়নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত।

চল্লিশ বছর বয়সে হেরা গুহায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ওপর প্রথম ওহি নাজিল করেন মহান আল্লাহ। এর মধ্য দিয়ে শুরু হয় নবুওয়াতের মহান দায়িত্ব। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। অন্যায়, জুলুম, শোষণ, মিথ্যা ও বৈষম্য পরিহারের শিক্ষা দেন। তাঁর আহ্বানের মূলকথা ছিল তাওহিদ, ন্যায়, দয়া, মানবিক মর্যাদা ও নৈতিকতার প্রতিষ্ঠা।

দৈনিক আমার স্বদেশ

প্রকাশক: সম্রাট আকবর
মোবাইল: ০১৮১৬-৮৬৭৮৪১
সম্পাদক: এডভোকেট খোরশেদ আলম
মোবাইল: ০১৭১২-৭৩৯৫৪২

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
0:00 / 0:00
1x