Loading stocks...

মাগুরার যুবদল নেতা সাকের হত্যা মামলায় নারীসহ গ্রেফতার -২

সম্রাট আকবর
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ এএম

মাগুরার যুবদল নেতা সাকের হত্যা মামলায় নারীসহ গ্রেফতার -২

মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার রাতে শামীমা তাবাসসুম লুবনা ও রনি সিকদারকে আটক করা হয়।

এর আগে বুধবার রাত পৌনে ১২টার দিকে নিহতের স্ত্রী শারমিন নাহার রুমা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রীর করা হত্যা মামলার পর মূল রহস্য উদ্‌ঘাটনে মাঠে নেমেছে পুলিশের একাধিক গোয়েন্দা দল। শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। আটক ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক শামীমা তাবাসসুম লুবনা মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুণ্ডী গ্রামের লুৎফর রহমানের মেয়ে। অন্যদিকে আটক রনি শিকদার মাগুরা পৌরসভার তাঁতিপাড়া এলাকার বীরেন্দ্রনাথ শিকদারের ছেলে। রনি যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।

এর আগে বুধবার(২১ অক্টোবর)  রাত পৌনে ১২টার দিকে নিহতের স্ত্রী শারমিন নাহার রুমা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

মামলার বিষয়ে জানতে চাইলে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, আটক ব্যক্তিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে  বৃহস্পতিবার (২২ অক্টোবর)  দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতারা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবিলম্বে শাকেরের খুনিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দলের স্থানীয় শীর্ষ নেতারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর শুভেচ্ছা

দ্বিতীয়বারের মতো পুরস্কৃত হলেন এসআই আল মামুন

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত  নাছির উদ্দীন

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

বিশ্ব শিক্ষক দিবসে অধ্যাপক মামুন মাহমুদ কে নাছির উদ্দীনের শুভেচ্ছা

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

শিক্ষা ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় ভাদুর মিঞা বাড়ির মিলনমেলায় জমজমাট আয়োজন

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন

প্রথম ধাপে ১হাজার ৫০ ইউনিয়নে ভোট : ইসি সচিব

এসআরবি নতুন  মহাপরিচালক ফারুক আহমেদ

এসআরবি নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা

কাশিমপুর কারগার থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পুলিশের শীর্ষ পর্যায়ে ফেনীর কৃতি সন্তানরা

রাকিবুল ইসলাম কে সিটি মেয়র হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী

চৌদ্দগ্রামে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র রিসিপশন ইনচার্জের হাতে রোগী লাঞ্চিত

সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী এসএসসি ২০০৪ ব্যাচ

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ইকবাল ও তার সহযোগিদের  বিরুদ্ধে নির্মাণকাজে বাঁধাসহ চাদাদাবীর অভিযোগ দায়ের

বিএনপি নেতা সিদ্দিকুরের মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

দৈনিক আমার স্বদেশ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মাগুরার যুবদল নেতা সাকের হত্যা মামলায় নারীসহ গ্রেফতার -২

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার রাতে শামীমা তাবাসসুম লুবনা ও রনি সিকদারকে আটক করা হয়।

এর আগে বুধবার রাত পৌনে ১২টার দিকে নিহতের স্ত্রী শারমিন নাহার রুমা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রীর করা হত্যা মামলার পর মূল রহস্য উদ্‌ঘাটনে মাঠে নেমেছে পুলিশের একাধিক গোয়েন্দা দল। শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। আটক ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক শামীমা তাবাসসুম লুবনা মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুণ্ডী গ্রামের লুৎফর রহমানের মেয়ে। অন্যদিকে আটক রনি শিকদার মাগুরা পৌরসভার তাঁতিপাড়া এলাকার বীরেন্দ্রনাথ শিকদারের ছেলে। রনি যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।

এর আগে বুধবার(২১ অক্টোবর)  রাত পৌনে ১২টার দিকে নিহতের স্ত্রী শারমিন নাহার রুমা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

মামলার বিষয়ে জানতে চাইলে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, আটক ব্যক্তিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে  বৃহস্পতিবার (২২ অক্টোবর)  দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতারা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবিলম্বে শাকেরের খুনিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দলের স্থানীয় শীর্ষ নেতারা।

দৈনিক আমার স্বদেশ

প্রকাশক: সম্রাট আকবর
মোবাইল: ০১৮১৬-৮৬৭৮৪১
সম্পাদক: এডভোকেট খোরশেদ আলম
মোবাইল: ০১৭১২-৭৩৯৫৪২

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x