Loading stocks...

কাশিমপুর কারগার থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ এএম

কাশিমপুর কারগার থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকলের সর্দার বাড়ি এলাকার আবু তালেবের ছেলে।

এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের নভেম্বরে চন্দনাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আবু মোকারম। মামলার বিচার শেষে ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ওই বছরের ৯ জুলাই থেকে তিনি কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট সকালে কারাগারের বন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা ও অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই দিয়ে সীমানাপ্রাচীর টপকে বন্দীরা পালিয়ে যান। তাঁদের মধ্যে আবু মোকারমও ছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে।

এসআরবি-১১-এর দাবি, কারাগার থেকে পালানোর পর আবু মোকারম পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্তের পর সোনারগাঁয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হত্যা মামলার বিবরণে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তাঁর বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানখেতে ফেলে রাখেন। ওই মামলায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।

গ্রেপ্তার আবু মোকারমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১১।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর শুভেচ্ছা

দ্বিতীয়বারের মতো পুরস্কৃত হলেন এসআই আল মামুন

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত  নাছির উদ্দীন

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

বিশ্ব শিক্ষক দিবসে অধ্যাপক মামুন মাহমুদ কে নাছির উদ্দীনের শুভেচ্ছা

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

শিক্ষা ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় ভাদুর মিঞা বাড়ির মিলনমেলায় জমজমাট আয়োজন

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন

প্রথম ধাপে ১হাজার ৫০ ইউনিয়নে ভোট : ইসি সচিব

এসআরবি নতুন  মহাপরিচালক ফারুক আহমেদ

এসআরবি নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা

কাশিমপুর কারগার থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কাশিমপুর কারগার থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পুলিশের শীর্ষ পর্যায়ে ফেনীর কৃতি সন্তানরা

রাকিবুল ইসলাম কে সিটি মেয়র হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী

চৌদ্দগ্রামে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র রিসিপশন ইনচার্জের হাতে রোগী লাঞ্চিত

সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী এসএসসি ২০০৪ ব্যাচ

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ইকবাল ও তার সহযোগিদের  বিরুদ্ধে নির্মাণকাজে বাঁধাসহ চাদাদাবীর অভিযোগ দায়ের

বিএনপি নেতা সিদ্দিকুরের মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

দৈনিক আমার স্বদেশ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কাশিমপুর কারগার থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

  কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকলের সর্দার বাড়ি এলাকার আবু তালেবের ছেলে।

এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের নভেম্বরে চন্দনাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আবু মোকারম। মামলার বিচার শেষে ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ওই বছরের ৯ জুলাই থেকে তিনি কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট সকালে কারাগারের বন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা ও অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই দিয়ে সীমানাপ্রাচীর টপকে বন্দীরা পালিয়ে যান। তাঁদের মধ্যে আবু মোকারমও ছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে।

এসআরবি-১১-এর দাবি, কারাগার থেকে পালানোর পর আবু মোকারম পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্তের পর সোনারগাঁয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হত্যা মামলার বিবরণে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তাঁর বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানখেতে ফেলে রাখেন। ওই মামলায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।

গ্রেপ্তার আবু মোকারমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১১।

দৈনিক আমার স্বদেশ

প্রকাশক: সম্রাট আকবর
মোবাইল: ০১৮১৬-৮৬৭৮৪১
সম্পাদক: এডভোকেট খোরশেদ আলম
মোবাইল: ০১৭১২-৭৩৯৫৪২

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x