Loading stocks...

মিটার রিডার মোবারকের মাধ্যমে সিদ্ধিরগঞ্জে ঘুষের বিনিময়ে এসটি সংযোগ হয়ে যায় এলটি সংযোগ

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

মিটার রিডার মোবারকের মাধ্যমে সিদ্ধিরগঞ্জে ঘুষের বিনিময়ে এসটি সংযোগ হয়ে যায় এলটি সংযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)র সিদ্ধিরগঞ্জের আওতাধীন নাসিক ১নং ওয়ার্ড হীরাঝিল আবাসিক এলাকায় মোটা অংকের ঘুষের বিনিময়ে বহুতল ভবনে নিয়মবহির্ভূতভাবে  এলটি বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে মিটার রিডার মোবারক হোসেন ও সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিরুদ্ধে। 

সিদ্ধিরগঞ্জের সাবেক মিটার রিডার ও বর্তমান ফতুল্লা ডিপিডিসির মিটার রিডার মোবারক হোসেনের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়। 

জানা যায়, মোবারক হোসেন একসময় সিদ্ধিরগঞ্জ ডিপিডিসিতে মিটার রিডার ছিলেন এবং তার বাসা সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকাতে। হীরাঝিল এলাকায় বসবাসের সুবাদে হীরাঝিল আবাসিক এলাকার বহুতল ভবন মালিকদের সাথে কৌশলে সম্পর্ক গড়ে তুলেন মোবারক হোসেন। পরে বহুতল ভবনে এলটি বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকার ঘুষের মাধ্যমে এলটি সংযোগ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মোবারক ও ডিপিডিসির বিরুদ্ধে।

বিদ্যুৎ আইনের নিয়ম-বহির্ভূতভাবে মোটা অংকের টাকার বিনিময়ে মোবারকের দালালির মাধ্যমে হীরাঝিল এলাকায় অসংখ্য বহুতল ভবনে এলটি ও এসটি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মিটার রিডার মোবারক হোসেন ফতুল্লায় বদলি হলেও সিদ্ধিরগঞ্জ জুড়ে রয়েছে তার রাজত্ব। হীরাঝিল এলাকায় যত বাসা-বাড়ী রয়েছে সব বিদ্যুৎ এর মিটারসহ যাবতীয় সকল কাজ মোটা অংকের ঘুষের বিনিময়ে করছে  মোবারক হোসেন। এসব ঘুষের টাকা সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কর্মকর্তাদের নামেই তুলছে মোবারক।

হীরাঝিল এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, হীরাঝিলে আমার ৭ তলা ভবন রয়েছে। আমি বিদ্যুৎ সংযোগ আনার সময় আমাকে বিদ্যুৎ আইন অনুযায়ী এসটি সংযোগ নিতে হয়েছে। অথচ আমাদের হীরাঝিল এলাকায় বহুতল মালিকরা মিটার রিডার মোবারক হোসেনের মাধ্যমে এবং মোটা অংকের ঘুষের বিনিময়ে কিভাবে এলটি সংযোগ পেয়ে যায়। যা ডিপিডিসি তদন্ত করলেই বের হয়ে যাবে। 

সম্পূর্ণ অবৈধভাবে ও বিদ্যুৎ আইনের নিয়মবহির্ভূত ভাবে এই সংযোগ গুলো দেওয়া হয়েছে। মোবারক ফতুল্লায় মিটার রিডার হিসাবে বদলি হলেও হীরাঝিলে বর্তমানে তার বাসা থাকার সুবাদে এখনো পর্যন্ত হীরাঝিল এলাকার যত বহুতল ভবন আছে সম্পূর্ণ বিদ্যুতের সংযোগের কাজ মোট অংকের টাকার বিনিময় করছে। গত কয়েক বছরে মিটার রিডার মোবারক হোসেন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান তারা। বিদ্যুৎ চুরিসহ বিভিন্ন  অপকর্মের  সাথে জড়িত এসব মিটার রিডাররা।  মিটার রিডার মোবারক হোসেনের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমরা এলাকাবাসী।

উক্ত বিষয় জানতে মিটার রিডার মোবারক হোসেনের মুঠোফোনে কথা বললে তিনি  অভিযোগ গুলো অস্বীকার করেন এবং  নামাজ পড়বেন বলে ফোন কেটে দেন।

ফতুল্লা ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী আহসানুল হক বলেন, মোবারক হোসেন আমার ফতুল্লা ডিপিডিসির মিটার রিডার।সে সিদ্ধিরগঞ্জে কি অনিয়ম করেছে তা আমি জানিনা, যেহেতু সিদ্ধিরগঞ্জ এলাকা আমার আওতাধীন নয়। তিনি সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দেন। 

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কর্মকর্তা (এসি) শের আলী বলেন, উক্ত বিষয়টি আমাদের জানা নেই। যদি এ ধরনের বহুতল ভবন যদি নিয়মবহির্ভূত ভাবে সংযোগ নিয়ে থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব এবং এসব কাজে যে জড়িত তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ ডিপিডিসির চিফ ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন, এ বিষয়ে আমরা ব্যবস্থা নিবো তবে সংবাদ মাধ্যমে তার বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন। 

উক্ত বিষয়ে কথা বলতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)র এমডি হাবিবুন নাহারকে তার মুঠোফোন ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত হলেন এসআই আল মামুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত  নাছির উদ্দীন

সোনারগাঁয়ে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ সফি বাহীনির বিরুদ্ধে

বিশ্ব শিক্ষক দিবসে অধ্যাপক মামুন মাহমুদ কে নাছির উদ্দীনের শুভেচ্ছা

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

শিক্ষা ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় ভাদুর মিঞা বাড়ির মিলনমেলায় জমজমাট আয়োজন

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রেসকক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের অভিনন্দন

সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাবেক এমপি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মারা গেছে

হামছাদী ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার চারা রোপণ

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সাহেব আলী

 গ্রাহক হয়রানি, ঘুষ ও দুর্নীতির অভিযোগ সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিরুদ্ধে

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

 প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

প্রকাশিত সংবাদের প্রতিবাদে এম এ হালিম জুয়েলের বক্তব্য-

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদ নেতা আটক

দৈনিক আমার স্বদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মিটার রিডার মোবারকের মাধ্যমে সিদ্ধিরগঞ্জে ঘুষের বিনিময়ে এসটি সংযোগ হয়ে যায় এলটি সংযোগ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)র সিদ্ধিরগঞ্জের আওতাধীন নাসিক ১নং ওয়ার্ড হীরাঝিল আবাসিক এলাকায় মোটা অংকের ঘুষের বিনিময়ে বহুতল ভবনে নিয়মবহির্ভূতভাবে  এলটি বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে মিটার রিডার মোবারক হোসেন ও সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিরুদ্ধে। 

সিদ্ধিরগঞ্জের সাবেক মিটার রিডার ও বর্তমান ফতুল্লা ডিপিডিসির মিটার রিডার মোবারক হোসেনের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়। 

জানা যায়, মোবারক হোসেন একসময় সিদ্ধিরগঞ্জ ডিপিডিসিতে মিটার রিডার ছিলেন এবং তার বাসা সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকাতে। হীরাঝিল এলাকায় বসবাসের সুবাদে হীরাঝিল আবাসিক এলাকার বহুতল ভবন মালিকদের সাথে কৌশলে সম্পর্ক গড়ে তুলেন মোবারক হোসেন। পরে বহুতল ভবনে এলটি বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকার ঘুষের মাধ্যমে এলটি সংযোগ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মোবারক ও ডিপিডিসির বিরুদ্ধে।

বিদ্যুৎ আইনের নিয়ম-বহির্ভূতভাবে মোটা অংকের টাকার বিনিময়ে মোবারকের দালালির মাধ্যমে হীরাঝিল এলাকায় অসংখ্য বহুতল ভবনে এলটি ও এসটি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মিটার রিডার মোবারক হোসেন ফতুল্লায় বদলি হলেও সিদ্ধিরগঞ্জ জুড়ে রয়েছে তার রাজত্ব। হীরাঝিল এলাকায় যত বাসা-বাড়ী রয়েছে সব বিদ্যুৎ এর মিটারসহ যাবতীয় সকল কাজ মোটা অংকের ঘুষের বিনিময়ে করছে  মোবারক হোসেন। এসব ঘুষের টাকা সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কর্মকর্তাদের নামেই তুলছে মোবারক।

হীরাঝিল এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, হীরাঝিলে আমার ৭ তলা ভবন রয়েছে। আমি বিদ্যুৎ সংযোগ আনার সময় আমাকে বিদ্যুৎ আইন অনুযায়ী এসটি সংযোগ নিতে হয়েছে। অথচ আমাদের হীরাঝিল এলাকায় বহুতল মালিকরা মিটার রিডার মোবারক হোসেনের মাধ্যমে এবং মোটা অংকের ঘুষের বিনিময়ে কিভাবে এলটি সংযোগ পেয়ে যায়। যা ডিপিডিসি তদন্ত করলেই বের হয়ে যাবে। 

সম্পূর্ণ অবৈধভাবে ও বিদ্যুৎ আইনের নিয়মবহির্ভূত ভাবে এই সংযোগ গুলো দেওয়া হয়েছে। মোবারক ফতুল্লায় মিটার রিডার হিসাবে বদলি হলেও হীরাঝিলে বর্তমানে তার বাসা থাকার সুবাদে এখনো পর্যন্ত হীরাঝিল এলাকার যত বহুতল ভবন আছে সম্পূর্ণ বিদ্যুতের সংযোগের কাজ মোট অংকের টাকার বিনিময় করছে। গত কয়েক বছরে মিটার রিডার মোবারক হোসেন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান তারা। বিদ্যুৎ চুরিসহ বিভিন্ন  অপকর্মের  সাথে জড়িত এসব মিটার রিডাররা।  মিটার রিডার মোবারক হোসেনের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমরা এলাকাবাসী।

উক্ত বিষয় জানতে মিটার রিডার মোবারক হোসেনের মুঠোফোনে কথা বললে তিনি  অভিযোগ গুলো অস্বীকার করেন এবং  নামাজ পড়বেন বলে ফোন কেটে দেন।

ফতুল্লা ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী আহসানুল হক বলেন, মোবারক হোসেন আমার ফতুল্লা ডিপিডিসির মিটার রিডার।সে সিদ্ধিরগঞ্জে কি অনিয়ম করেছে তা আমি জানিনা, যেহেতু সিদ্ধিরগঞ্জ এলাকা আমার আওতাধীন নয়। তিনি সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দেন। 

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির কর্মকর্তা (এসি) শের আলী বলেন, উক্ত বিষয়টি আমাদের জানা নেই। যদি এ ধরনের বহুতল ভবন যদি নিয়মবহির্ভূত ভাবে সংযোগ নিয়ে থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব এবং এসব কাজে যে জড়িত তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ ডিপিডিসির চিফ ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন, এ বিষয়ে আমরা ব্যবস্থা নিবো তবে সংবাদ মাধ্যমে তার বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন। 

উক্ত বিষয়ে কথা বলতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)র এমডি হাবিবুন নাহারকে তার মুঠোফোন ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

দৈনিক আমার স্বদেশ

প্রকাশক: সম্রাট আকবর
মোবাইল: ০১৮১৬-৮৬৭৮৪১
সম্পাদক: এডভোকেট খোরশেদ আলম
মোবাইল: ০১৭১২-৭৩৯৫৪২

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x